শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেমন কাটল তারকাদের ঈদ?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়া আহসান, অপু বিশ্বাস, আজমেরি হক বাঁধন, পূজা চেরি ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত
জয়া আহসান, অপু বিশ্বাস, আজমেরি হক বাঁধন, পূজা চেরি ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল আযহা, আর এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের মধ্যেও। প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনে অংশ নিয়েছেন তারা, ভিন্ন রূপে ধরা দিয়েছেন নিজেদের। কারও কারও ঈদ কেটেছে একেবারেই বিশেষ!

জয়া আহসান

জয়া আহসান: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের এবারের ঈদ ছিল একদমই ব্যতিক্রমী। কারণ, বহুদিন পর ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত কোনো সিনেমা। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ নামে সিনেমাটি দেখার জন্য দর্শকরাও অনেকদিন থেকে মুখিয়ে ছিলেন। দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে ও মতবিনিময়ে হাজির হন তিনি প্রেক্ষাগৃহে। ঈদের আগে চাঁদরাতে লাবণ্যময়ী রূপে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘চাঁদরাত’, সঙ্গে চাঁদের ইমোজিও জুড়ে দেন।

অপু বিশ্বাস

অপু বিশ্বাস: সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও মডেলিং নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদের দিন শাড়িতে ছবি শেয়ার করে জানান ঈদের শুভেচ্ছা। কোরবানির ঈদে সাধারণত তিনি ছাগল কোরবানি দেন, তবে এবার তেমন কিছু জানা যায়নি। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈদের পবিত্রতা ছড়িয়ে যাক সবার হৃদয়ে। ঈদ মোবারক।’

আজমেরি হক বাঁধন

আজমেরি হক বাঁধন: নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন ঈদে ছিলেন ব্যস্ততমদের একজন। তার অভিনীত ‘এশা মার্ডার’ ছবি ছিল আলোচনায়। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা, সংবাদমাধ্যমে কথা বলা এবং সবুজ পোশাকে ঈদের শুভেচ্ছা—সব মিলিয়ে বাঁধনের ঈদ কেটেছে কর্মমুখরভাবে।

পূজা চেরি

পূজা চেরি: চিত্রনায়িকা পূজা চেরির কাছেও এবারের ঈদটা ছিল বিশেষ। কারণ, মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘টগর’, যেখানে তিনি ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে। চাঁদরাতে হাতে মেহেদিতে নিজের সিনেমার নাম ও চরিত্র লিখে সাজে ছবি পোস্ট করেন। ঈদের দিন শাড়ি পরা ছবিতে ভক্তদের শুভেচ্ছা জানান এই নায়িকা।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ: টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ইনসাফ’, যেখানে তার বিপরীতে আছেন শরিফুল রাজ। শাড়িতে সেজে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক সবাইকে, দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে ইনসাফের সঙ্গে।’

ভোরের আকাশ/এসএইচ

তাসনিয়া ফারিণপূজা চেরিআজমেরী হক বাঁধনঅপু বিশ্বাসজয়া আহসানঈদুল আজহা

শেয়ার করুন: