শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে ঢাকার একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে সম্পন্ন হয়েছে এ বিয়ে।

তার স্ত্রী সাথী আক্তার, ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের ছাত্রী।

জানা গেছে, দু’পরিবারের সমঝোতায় হলেও দীপু ও সাথীর পরিচয়ের সূচনা হয়েছিল প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব, তারপর ভালোবাসা। সময়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলে দু’জন একসঙ্গে সিদ্ধান্ত নেন- বিয়েটা হবে ভালোবাসা দিবসেই।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে সম্পন্ন হয় তাদের বিয়ে।

নববধূ সম্পর্কে দীপু হাজরা বলেন, “আমাদের বোঝাপড়া খুব ভালো। সাথী বেশ কেয়ারিং।

আমার বিশ্বাস, স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তাহলে সে সম্পর্ক বেশি দূর এগোয় না।”

তবে বড় আয়োজন না করতে পারায় খানিকটা আক্ষেপও রয়েছে নির্মাতার কণ্ঠে।

তিনি জানান, “বর্তমান সময় ও দিনটির প্রেক্ষাপট বিবেচনায় বড় অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সময়-সুযোগে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।”

শোবিজ অঙ্গনে পরিচিত মুখ দীপু হাজরা। তার নির্মিত একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

ব্যক্তিগত জীবনের এ নতুন যাত্রায় সহকর্মী ও ভক্তরা শুভকামনা জানাচ্ছেন এ নব দম্পতিকে।

ভোরের আকাশ/নি. ব

দীপু হাজরা

শেয়ার করুন: