শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইমরান প্রথমবার গাইলেন হৃদয় খানের সুরে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত পরিচালনায় প্রথমবারের মতো গান গাইলেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের নতুন এই গানটি শিগগিরই মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চে হৃদয় খানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গানটি প্রসঙ্গে ইমরান জানান, এটি একটি স্যাড রোম্যান্টিক ঘরানার গান। হৃদয় খানের সুরে কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত বলেও উল্লেখ করেন। ইমরান আরও বলেন, কলেজ জীবন থেকেই হৃদয় খানের গান তার মনে আলাদা জায়গা দখল করে আছে। বিশেষ করে ‘ভেবে ভেবে’, ‘আড়ালে’ ও ‘আজকের এই নিশি’ গানগুলো তার খুব প্রিয়। তাই হৃদয়ের সঙ্গে কাজ করাকে নিজের সংগীতজীবনের একটি ভিন্ন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে কাজের কিছু ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহ বেড়েছে।

এদিকে, বর্তমানে ইমরান মাহমুদুল নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সিনেমা, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান—সব ক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় উপস্থিতি। সদ্য শেষ হওয়া রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচটি চলচ্চিত্রের মধ্যে তিনটিতে প্লেব্যাক করেছেন তিনি। এর মধ্যে ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’, ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো উল্লেখযোগ্য।

ভোরের আকাশ/সু.পা

হৃদয় খানের সুরে ইমরান

শেয়ার করুন: