শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পুরস্কারজয়ী ‘মাস্তুল’ আসছে প্রেক্ষাগৃহে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ছবিটি অর্জন করে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার। পাশাপাশি আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবেও সম্মাননা পেয়েছে সিনেমাটি। ফলে দেশের দর্শকদের মধ্যেও বড় পর্দায় ছবিটি দেখার আগ্রহ ও অপেক্ষা তৈরি হয়েছে।

এবার মিলল সে সুখবর। নির্মাতা জানালেন, ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাস্তুল’। এরই মধ্যে শুরু করলেন প্রচারণা। বুধবার প্রকাশ করলেন ছবির অফিসিয়াল পোস্টার। যেটা ডিজাইন করেছেন ধ্রুব এষ।

নির্মাতা জানান, এ বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। সে লক্ষ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও গত বছরেই প্রদর্শনের অনুমতি নেওয়া হয়। তবে সঙ্গত কারণে আরো কিছুটা বিলম্ব করলেন। পোস্টার প্রকাশের সঙ্গে দর্শকের উদ্দেশ্যে নূরুজ্জামান বললেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীর থেকে শুরু হওয়া এই যাত্রা বিদেশের নানান প্রান্ত পেরিয়ে এবার এসে পৌঁছেছে দেশের প্রেক্ষাগৃহের দোরগোড়ায়। জাহাজ, নদী আর মানুষের চিরচেনা বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক অদেখা জগতের মুখোমুখি হবেন খুব শিগগিরই।’

আরও পড়ুন

বিরামহীন কাজের প্রভাব, অসুস্থ হয়ে পড়েন জেনিফার

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।

ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী। প্রযোজনায় সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ।

ভোরের আকাশ/জেআ

চলচ্চিত্র উৎসবসিনেমামাস্তুল

শেয়ার করুন: