শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী
আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

চেক ডিজঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য ৬ মে দিন ধার্য থাকলেও চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। এ সময় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে জামিন বাতিল করেন ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ আগস্ট নাটক ‘জীবন সুন্দর হোক’ নির্মাণের জন্য চয়নিকা চৌধুরীর সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। চুক্তি অনুযায়ী তিনি চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে নির্মাতা সমপরিমাণ অর্থের একটি চেক দিলেও নাটকটি নির্মাণ না হওয়া ও চেকটি একাধিকবার জমা দিয়েও নগদায়ন করতে ব্যর্থ হওয়ায় ২০১৩ সালের ১৪ মে রিয়াজ মামলা করেন।

২০১৪ সালের ২ জুন চয়নিকা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। পরে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

এখনকার অবস্থায় মামলার বিচারিক কার্যক্রম আবারও গতি পাচ্ছে বলে জানা গেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: