শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কের রাস্তায় শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী।  সে অবকাশ যাপনের মুহূর্ত এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী।

রোববার (৩ আগস্ট) বিকেলে বুবলী তার ফেসবুক পেজে সর্বমোট ১১টি ছবি প্রকাশ করেন।  ছবিতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান।  সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

ছবিতে শাকিব কখনও বীরের হাত ধরে আবার কখনও বুবলীর হাত ধরে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন। পারিবারিক সুন্দর সময় কাটাতে নির্জন প্রকৃতি রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা।  

প্রকাশ করা ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, যুক্তরাষ্ট্রের জীবন। দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।  ওই সময় সঙ্গে ছিলেন আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।  তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান।  ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর।

এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব।  তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার।  বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন।  তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।

ভোরের আকাশ/তাকা

বুবলীশাকিব খানযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: