নভেম্বরে দেশে ফিরছেন শাবনূর, শুরু করবেন শুটিং

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। আগামী নভেম্বরে তিনি দেশে ফিরে শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত।
গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ ছবির মাধ্যমে বহুদিন পর অভিনয়ে ফেরেন শাবনূর। প্রথম ধাপে কিছু শুটিং করার পর তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান। তবে দ্বিতীয় ধাপের শুটিং, যা গত বছরের আগস্টে হওয়ার কথা ছিল, তা দেশের পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। ফলে এখনো প্রায় ৪০ শতাংশ কাজ অসম্পূর্ণ রয়েছে।
নির্মাতা আরাফাত বলেন, “শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আগামী নভেম্বরে ডেট দিয়েছেন, তখনই শুটিং শুরু করার পরিকল্পনা আছে।”
এত দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আপা বলেছেন, সময় লাগলেও ছবিটা করবেন। আমার মনে হয় চরিত্রের প্রয়োজনে ওজন কমানোর চেষ্টা করছেন। কারণ সামনে গান ও কিছু দৃশ্যের জন্য তাঁকে ফিট হতে হবে।”
ভোরের আকাশ//হ.র