শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিথিলার সাফল্যে মুগ্ধ মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা রকস্টার। আলোচিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তানজিয়া জামান মিথিলার। মুক্তির পর থেকেই অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি। আর প্রিয় বন্ধুর এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

মিথিলার দীর্ঘ সংগ্রাম, পরিশ্রম ও সফলতার পথচলার কথা তুলে ধরে মাহি লিখেছেন, “এই মুহূর্তটি দেখে আমি আনন্দ ধরে রাখতে পারছি না। তানজিয়া জামান মিথিলা, তোমাকে বড় পর্দায় এভাবে দেখাটা সত্যিই অন্যরকম অনুভূতি। কারণ, এই সফলতার পেছনের পুরো যাত্রাটা আমি কাছ থেকে দেখেছি। তোমার কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নির্ঘুম রাত এবং মনের ভেতরের সংশয়গুলোকে তুমি কখনো তোমার পথের বাধা হতে দাওনি। সেই দৃঢ় সংকল্পই আজ তোমাকে এই অবস্থানে নিয়ে এসেছে।”

বন্ধুর সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলীরও প্রশংসা করেন মাহি। তিনি লেখেন, “আজ সবাই তোমার সাফল্য উদযাপন করছে, কিন্তু আমি উদযাপন করতে চাই সেই মানুষটিকে, যে তুমি নিজে। তোমার উদারতা, আনুগত্য, সুন্দর মন এবং এত অর্জনের পরও যেভাবে তুমি সবসময় বিনয়ী থেকেছো, সেটিই আমাকে সবচেয়ে বেশি গর্বিত করে।”

মাহির মতে, এটি মিথিলার ক্যারিয়ারের কেবল শুরু। তিনি বলেন, “এটি তোমার প্রথম চলচ্চিত্র, অথচ এরই মধ্যে তুমি অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছো। তোমাকে আমি যেভাবে চিনি, তাতে নিশ্চিত এটি কেবল শুরু মাত্র। আরও অনেক বড় স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে এবং আমি বিশ্বাস করি তুমি সেগুলোর প্রতিটিই পূরণ করবে।”

আরও পড়ুন

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহি আরও লেখেন, “সবসময় এত অসাধারণ একজন বন্ধু হয়ে থাকার জন্য এবং তোমার চারপাশের মানুষদের বড় স্বপ্ন দেখতে ও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করার জন্য তোমাকে ধন্যবাদ।”

পোস্টের শেষাংশে মিথিলার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, “আজ একজন নারী ও একজন শিল্পী হিসেবে তুমি যেভাবে নিজেকে গড়ে তুলেছো, তা কাছ থেকে দেখতে পারা আমার জন্য সৌভাগ্যের। আশা করি এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের প্রথম ধাপ হয়ে থাকবে। অভিনন্দন, আমার প্রিয় বন্ধু। সামনে আরও বড় পর্দা, আরও বড় স্বপ্ন এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইল।”

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী মিথিলা

শেয়ার করুন: