শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এক দশকেরও বেশি সময় পর আবার বড় পর্দায় ফিরছে র‍্যাঞ্চো, রাজু ও ফারহানের সেই কালজয়ী বন্ধুত্ব। ২০০৯ সালের ব্লকবাস্টার হিট থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে বলিউডে দীর্ঘদিনের গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। খোদ আমির খান নিজেই নিশ্চিত করেছেন যে, ফুংসুখ ওয়াংড়ু চরিত্রে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

সিনেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাজকুমার হিরানির অমর সৃষ্টি থ্রি ইডিয়টস-এর দ্বিতীয় কিস্তির নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেছেন।

আমির খান জানিয়েছেন, বর্তমানে তিনি ‘থ্রি ইডিয়টস ২’ প্রজেক্ট নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। এবারের গল্পটি সাজানো হয়েছে আগের কাহিনির ১০ বছর পরের প্রেক্ষাপটে। মূল সিনেমার চেনা হাস্যরস এবং জীবনমুখী বার্তা বজায় রেখেই নির্মিত হচ্ছে এই সিক্যুয়েল।

পর্দায় র‍্যাঞ্চো, রাজু ও ফারহানের রসায়ন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমির খান আরও জানান, তিনি আবারও ফুংসুখ ওয়াংড়ু তথা র‍্যাঞ্চোর চরিত্রে ফিরতে উচ্ছ্বসিত। শারমান জোশি (রাজু) এবং আর. মাধবন (ফারহান)-এর সঙ্গে পুনরায় স্ক্রিন শেয়ার করার অপেক্ষায় রয়েছেন তিনি। এর আগে গত বছরের শেষ দিকে শারমান জোশিও সিক্যুয়েল নির্মাণ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন।

শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট তারিখ জানানো না হলেও, আমির খান ইঙ্গিত দিয়েছেন—এটিই হতে যাচ্ছে তার পরবর্তী বড় সিনেমা। লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবন ও দর্শন থেকে অনুপ্রাণিত র‍্যাঞ্চো চরিত্রটি এবার কী নতুন বার্তা নিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস শুধু বক্স অফিস রেকর্ডই ভাঙেনি, বরং ভারতের শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলোও গভীরভাবে তুলে ধরেছিল। এক দশকেরও বেশি সময় পর সেই গল্পের সিক্যুয়েল নিশ্চিতভাবেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করবে।

ভোরের আকাশ/সু.পা

বলিউডে

শেয়ার করুন: