রাজনীতি ছাড়ছেন কঙ্গনা রানাউত, ফের পর্দায় ফিরছেন

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতির মঞ্চ ত্যাগ করে অভিনয়ের জগতে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে জয়ী হয়ে সংসদ সদস্য হলেও মাত্র এক বছরের মধ্যেই রাজনীতির জটিলতা ও দায়িত্বে হতাশা প্রকাশ করেছিলেন তিনি। কঙ্গনা জানিয়েছেন, অভিনয়ই তার আসল মঞ্চ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কঙ্গনা তার সুপারহিট ছবির সিকুয়েল নিয়ে ফের চলচ্চিত্রে আসছেন। আগামী নভেম্বর থেকে শুরু হবে ‘কুইন টু’ ছবির শুটিং, যা ভারত ও লন্ডনে হবে। এছাড়া ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় কিস্তি ‘তনু ওয়েড্স মনু রিটার্ন্স’-এর কাজও নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার শুটিং শুরু হবে ২০২৬ সালে।
কঙ্গনা সংসদের দায়িত্ব পালনের সময় জানিয়েছিলেন, সাধারণ মানুষ নালা পরিষ্কার, রাস্তা সংস্কার ও অন্যান্য দৈনন্দিন সমস্যার সমাধান চাইতে তার কাছে আসেন, যা তার প্রত্যাশার বাইরে ছিল। এছাড়া রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট ছিলেন।
অভিনয়ে ফেরার সিদ্ধান্তের সঙ্গে কঙ্গনা নতুন প্রকল্পের মাধ্যমে দর্শকদের মন জয় করতে প্রস্তুত। ‘কুইন টু’-এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রাই পরিচালিত ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় অংশের শুটিং শুরু করবেন তিনি।
ভোরের আকাশ//হ.র