শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাজী শুভর কণ্ঠে প্রকাশ পেল ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেমের গল্পে যেমন থাকে মুগ্ধতা, তেমনি বিচ্ছেদের অধ্যায়ে জমে থাকে না বলা কষ্ট আর হারানোর বেদনা। সেই বিরহ, অভিমান ও ভালোবাসার আক্ষেপই গানের কথায় তুলে ধরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। তাঁর কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’।

অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত ভিডিওটি পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে সংগীতশিল্পী কাজী শুভকেও দেখা গেছে।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, প্রয়াত পাগল হাসানের গানের প্রতি তাঁর আলাদা টান ও মায়া রয়েছে। পাগল হাসান জীবিত থাকতেই তিনি গানটি সংগ্রহ করেছিলেন। পরবর্তী সময়ে নিজের প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে গানটি যুক্ত করেন।

আরও পড়ুন

হামে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

কাজী শুভ বলেন, প্রেমের আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছেন, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

প্রেমের গল্প

শেয়ার করুন: