শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘হাওয়া’র রেকর্ড ছাড়িয়ে গেল ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই ছবিটি ভেঙে দিয়েছে ‘হাওয়া’র সর্বোচ্চ আয়ের রেকর্ড।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এবং বক্স অফিস ট্র্যাকার ‘কমস্কোর’। তাদের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহেই ‘বনলতা এক্সপ্রেস’ আয় করেছে ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলার, যা আগে শীর্ষে থাকা ‘হাওয়া’র লাইফটাইম আয় ৩ লাখ ৫৮ হাজার ডলারকে ছাড়িয়ে গেছে। বর্তমানে ৫৪টি থিয়েটারে চলমান সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

এর আগে ‘হাওয়া’ সিনেমাটি দীর্ঘ সময় ধরে এই বাজারে সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রেখেছিল, যা এবার ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল ‘বনলতা এক্সপ্রেস’। এই সাফল্যে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিনেমাটির এক অভিনেত্রী সামাজিক মাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন। পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার অবস্থানকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, তানিম নূর পরিচালিত ও বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এই সিনেমাটি বর্তমানে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের মোট ২২টি থিয়েটারে তৃতীয় সপ্তাহে চলছে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেকে। সহ-প্রযোজনায় রয়েছে হইচই প্রোডাকশন।

ভোরের আকাশ/সু.পা

 

‘বনলতা এক্সপ্রেস’র রেকর্ড

শেয়ার করুন: