শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘বোহেমিয়ান ঘোড়া’য় মোশাররফ করিম, সঙ্গে একঝাঁক অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘বোহেমিয়ান ঘোড়া’য় মোশাররফ করিম, সঙ্গে একঝাঁক অভিনেত্রী
‘বোহেমিয়ান ঘোড়া’য় মোশাররফ করিম, সঙ্গে একঝাঁক অভিনেত্রী

বহুল প্রতীক্ষিত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে হইচই-তে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার এই সিরিজের মূল ভূমিকায় আছে মোশাররফ করিম। সেই সাথে এই সিরিজে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী।  তারা হলেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

মহানগর-এর ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক- মোশারফ করিম এতদিন হইচই-র দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে।‘বোহেমিয়ান ঘোড়া’-তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি হইচই-এর দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক।

এ ছাড়া তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অদিতি ও বৃষ্টি এই সিরিজে নতুন মুখ।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী জানান, সবার জন্য দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর।

এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। এরসাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। 

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: