শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাণ্ডব ছবির শুটিংয়ে শ্রীলঙ্কায় শাকিব খান

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তাণ্ডব ছবির শুটিংয়ে শ্রীলঙ্কায় শাকিব খান
তাণ্ডব ছবির শুটিংয়ে শ্রীলঙ্কায় শাকিব খান

‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গেছেন শাকিব খান। গত শুক্রবার সকালের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘তাণ্ডব’ এর বাকি থাকা কিছু শুটিংয়ের কাজ সারবেন তিনি। ‘তাণ্ডব’ সিনেমার গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।

আরও জানা গেছে, ইতোমধ্যে সিনেমার শুটিং অনেকটাই এগিয়ে রয়েছে’, যেগুলোর প্রায় ৭০ শতাংশ ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সম্পন্ন হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও সিনেমাতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে। গেল ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পায়। মুক্তি দেড় মাস পেরিয়ে গেলেও এখনও সিনেপ্লেক্সগুলোতে চলতি সপ্তাহে ৩৩ টি শো চলছে। পাশাপাশি ব্লকবাস্টার, লায়নে দৈনিক সর্বোচ্চ নিয়ে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানায়, বিশ্বব্যাপী ‘বরবাদ’ ৭৫ কোটি টাকার বেশি গ্রস কালেকশন করেছে, যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে ব্যবসায়িক সাফল্যে নতুন এক মাইলফলক।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: