শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলিয়াকে নিয়ে ট্রলের জবাব দিলেন করণ জোহর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘আলফা’ ঘিরে নানা আলোচনা-সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলেও এমন পরিস্থিতিতে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর। অভিনেত্রী ও তার সিনেমাকে ঘিরে ওঠা সমালোচনার জবাবে দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি।

নিন্দুকদের জবাব দিয়ে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন করণ জোহর। লেখেন, যখন প্রেক্ষাগৃহে দর্শক টানাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন ‘আলফা’ বক্স অফিসে একটি শক্ত সূচনা করেছে। এটি প্রমাণ করে যে সাধারণ দর্শকেরা অনলাইনের বিষাক্ত নেতিবাচকতার অনেক ঊর্ধ্বে এবং তারাই আসল যোদ্ধা।

আলিয়ার থিয়েট্রিকাল পুল বা দর্শক টানার ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, বড় পর্দার এই চমৎকার প্রদর্শনীর প্রভাব নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। ট্রল বা নেতিবাচক মনোভাব বাদ দিয়ে দর্শকদের সিনেমা হলে গিয়ে এটি উপভোগ করার এবং ‘ডুমস্ক্রোলিং’ বা অনলাইনে অনবরত নেতিবাচক খবর খোঁজা বন্ধ করুন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

গত ২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান সিনেমা ‘আলফা’। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, নানামুখী চ্যালেঞ্জ ও অনলাইনের নেতিবাচক প্রচারণার মধ্যেও মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে সিনেমাটি নেট ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে।

আর প্রথম দিনে বিশ্বব্যাপী এর মোট গ্রস বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ কোটি ১০ লাখ রুপি। যদিও সংশ্লিষ্ট ও সমালোচকদের কাছে এই আয় যথেষ্ট নয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমাটিতে আলিয়া ভাটের সঙ্গে অন্য এক প্রধান চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও অনিল কাপুর। বিশেষ অতিথি চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।

অভিনেত্রী আলিয়া ভাটকরণ জোহর

শেয়ার করুন: