শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইচ্ছে ছিল ডাক্তার হবেন, মেডিকেলে চান্স পেয়েও পড়েননি!

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দেশীয় শোবিজের তরুণ তুর্কীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ে অনবদ্য অভিনয় আর মায়াবী রূপের ঝলকে মুগ্ধতা ছড়িয়েছেন এই তারকা। একের পর এক নাটক উপহার দেওয়ার মধ্যদিয়ে তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে।

বলাই যায়, ক্যারিয়ারের আকাশে মেঘের ভেলায় ডানা মেলে ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু এই তারকা কখনও ভাবেননি শোবিজের ঝলমলে দুনিয়ার আলো ছড়াবেন।  

ছোটবেলা থেকে তটিনীর ইচ্ছা ছিল গাইনি ডাক্তার হবেন। মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন, সুযোগ পান নীলফামারী মেডিকেলে পড়ার। কিন্তু বরিশালের মেয়ে তটিনীর ইচ্ছা ছিল বরিশাল মেডিকেলে পড়ার। সেখানে পড়ার সুযোগ না পাওয়ায় আর মেডিকেলে পড়া হয়নি।

পরে আর আলাদা করে ক্যারিয়ার নিয়ে কোনো কিছু ভাবেইনি। এরপর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।  

পড়াশোনার মাঝেই সুযোগ পান শোবিজে কাজের। শুরুটা হয়েছিল ছয় বছর আগে বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ওয়েব ফিল্ম, ধারাবাহিক নাটকে কাজ করেন। কাজ করেছেন বড় পর্দায় অর্থাৎ চলচ্চিত্রে। বড় পর্দাতেও অভিষেক হলেও তিনি থিতু হয়েছেন নাটকে।  

অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেলেও এখন নাটকেই থাকতে চান তিনি। এই অভিনয়শিল্পীর ভাষ্য, বড় পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখন সেভাবে ভাবছি না।

কারণ, বড় পর্দার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা, প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে আমি মনে করি না। আমি নাটকটাই শুরু করেছি বেশি দিন হয়নি। নাটকে আমার আরও দর্শক হোক। ভালো গল্প, শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ হলেই বড় পর্দায় কাজ করব। সেটি আরও পরে।

ভোরের আকাশ/তা.কা

তানজিম সাইয়ারা তটিনীডাক্তার

শেয়ার করুন: