শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হলিউড অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই। ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’ চলচ্চিত্রের লুইস স্কোলনিক এবং জনপ্রিয় ডিজনি সিরিজ ‘লিজি ম্যাকগুয়ায়ার’-এ বাবার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা ৭১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তার ম্যানেজমেন্ট কোম্পানি সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছে।

ক্যারাডাইনের মৃত্যুর খবর জানিয়ে তার পরিবার এক শোকবার্তায় জানায়, একজন প্রিয় বাবা, দাদা এবং ভাইকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। অন্ধকার এই পৃথিবীতে তিনি ছিলেন আলোর মতো।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ দুই দশক ধরে তিনি ‘বাইপোলার ডিসঅর্ডার’ বা দ্বিমেরু মানসিক ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। তার এই লড়াইয়ের কথা জনসমক্ষে আনার মূল উদ্দেশ্য হলো মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করা এবং মানুষকে সচেতন করা।

অভিনেতার ভাই কিথ ক্যারাডাইন জানান, রবার্ট অত্যন্ত মেধাবী ছিলেন এবং তার অসুস্থতার কথা লুকিয়ে রাখার মধ্যে কোনো লজ্জা নেই। এটি একটি অসুস্থতা যা শেষ পর্যন্ত তাকে জয় করে নিয়েছে, কিন্তু তার সুন্দর সত্তা সব সময় সবার স্মৃতিতে অম্লান থাকবে।

১৯৫৪ সালে জন্ম নেওয়া রবার্ট ক্যারাডাইন ছিলেন প্রখ্যাত অভিনেতা জন ক্যারাডাইনের কনিষ্ঠ পুত্র। ১৯৭২ সালে জন ওয়েনের সঙ্গে ‘দ্য কাউবয়েজ’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে।

আশির দশকে ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’ সিনেমায় লুইস স্কোলনিক চরিত্রে তার অপ্রতিদ্বন্দ্বী অভিনয় তাকে তারকাখ্যাতি এনে দেয়। পরবর্তীতে ২০০০-এর দশকে ‘লিজি ম্যাকগুয়ায়ার’ সিরিজে হিলারি ডাফের বাবার চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড পাড়ায়। সহকর্মী হিলারি ডাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, পুরোনো বন্ধুর এই প্রস্থান মেনে নেওয়া সত্যিই কঠিন।

তার আরেক সহকর্মী জেক থমাস তাকে একজন মজাদার এবং কিছুটা অদ্ভুত অথচ দারুণ মানুষ হিসেবে স্মরণ করেছেন।

ক্যারাডাইনের মেয়ে এভার ক্যারাডাইনও তার বাবার সঙ্গে কাটানো মধুর স্মৃতিগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে তাকে শেষ বিদায় জানিয়েছেন।

ভোরের আকাশ/নি. ব

রবার্ট ক্যারাডাইন

শেয়ার করুন: