শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে অস্কারজয়ী অভিনেতা টমি লি জোন্সর মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

৭৯ বছর বয়সী হলিউডের বর্ষীয়ান অভিনেতা টমি লি জোন্সর মেয়ে ভিক্টোরিয়া জোন্সের সম্প্রতি রহস্যজনক মৃত্যু হয়েছে, যা নিয়ে হলিউডে বেশ ধোঁয়াশা দেখা দিয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

শুক্রবার রাতে হোটেলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে ধারণা করা হয়েছিল, ভিক্টোরিয়া হয়তো অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে হোটেলকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে আনলে চিকিৎসকেরা ‘মেন ইন ব্ল্যাক ২’ খ্যাত এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।

এখনো পর্যন্ত তার মৃত্যর আসল কারণ সম্পর্কে স্পষ্টভাবে জানা না গেলেও এক অডিও বার্তার বরাতে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। তবে পূর্ণ তদন্ত প্রতিবেদন এখনো হাতে না আসায় তার প্রয়াণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বাবা টমি লি জোন্সের খ্যাতিতে অনেক বেশি পরিচিত হলেও ভিক্টোরিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে হলিউডে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওয়ান ট্রি হিলের মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন ভিক্টোরিয়া।

উল্লেখ্য, টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান ভিক্টোরিয়া জোন্স।

ভোরের আকাশ/নি. ব

অভিনেতার মৃত্যু

শেয়ার করুন: