ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ ও গ্ল্যামার গার্ল রোজা আহমেদ সম্প্রতি এক স্টাইলিশ লুকে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন। পেশায় মেকআপ আর্টিস্ট হওয়ায় সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক কর্মব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন তিনি। এবার একগুচ্ছ ছবিতে ভক্তদের মন জয় করে পেলেন ‘বার্বি ডল’ উপাধি।
চলতি বছর জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই রোজা আলোচনায়। দম্পতিকে প্রায়ই দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তবে রোববার ফেসবুকে প্রকাশিত সাম্প্রতিক পোস্টে দেখা মিলল শুধু রোজারই।
ছবিগুলোতে রোজাকে দেখা যায় ন্যাচারাল লুকে, তবে তার স্টাইল নজর কাড়ে সবার আগে। হালকা গোলাপি রঙের গাউন পরে সমুদ্রতীরে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।’
ভক্তরা তার এই লুকে মুগ্ধ হয়ে মন্তব্যে রূপের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘যেন সাক্ষাৎ বার্বি ডল’, আবার কেউ বলেছেন, ‘একদম সিন্ড্রেলার মতো লাগছে।’ অনেকে মজা করে তাহসানকেও খুঁজেছেন মন্তব্যঘরে।
ব্যক্তিগত জীবন ও গ্ল্যামারের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষে লাইসেন্স অর্জন করে নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত এই উদ্যোগের পাশাপাশি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারে ভক্তদের মন জয় করে চলেছেন তিনি।
ভোরের আকাশ//হ.র