শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হঠাৎ পদত্যাগের ঘোষণা কোয়েল মল্লিকের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভার সংসদ সদস্য থেকে পদত্যাগ নিয়ে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। বিভিন্ন সময় নানা জল্পনা-কল্পনা চলার মধ্যেই গত জুনে একবার পদত্যাগপত্র জমা দেন তিনি। তখন জানানো হয়, সরাসরি নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। এবার সেটিই করলেন এ নায়িকা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) পদত্যাগপত্র জমা দিয়েছেন কোয়েল। এর আগে তৃণমূলের মনোনয়নে রাজ্যসভায় যাওয়া তিন সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেন। এবার এ অভিনেত্রীর পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা কমে ৯-এ দাঁড়াল।

সূত্রের খবর, পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল। যা প্রকাশ্যে আসার পর রীতিমত প্রশ্ন উঠেছে―তাহলে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন এ অভিনেত্রী?

এর আগে গত জুনে যখন পদত্যাগপত্র দিয়েছিলেন কোয়েল, তখন ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। ওই সময় উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছিল, সরাসরি নিজে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু তখন দেশের বাইরে থাকার কারণে প্রক্রিয়ায় বিলম্ব হয় অভিনেত্রীর।

আরও পড়ুন

থালাপতির শেষ সিনেমার জন্য সরে দাঁড়াল অন্য নির্মাতারা

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে তৃণমূল রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে। তালিকা অনুযায়ী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। এপ্রিলে দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন তিনি।

টালি তারকা শপথগ্রহণের পর বলেছিলেন, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন নয়। এটি অনেক বড় একটি মহৎ দায়িত্ব, দেশ ও মানুষের সেবা, এর থেকে বড় কোনো মহৎ কাজ থাকতে পারে না।

ভোরের আকাশ/জেআ

টালিউড অভিনেত্রীকোয়েল মল্লিক

শেয়ার করুন: