শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী মুক্তির সঙ্গে বাংলাদেশেও দেখা যাবে ‘দ্য ওডিসি’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিভিন্ন কারণেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রথমত, এটি নির্মাণ করছেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান, যার প্রতিটি চলচ্চিত্রই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশাপাশি গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ছবিতে দেখা যাবে হলিউডের একঝাঁক তারকাকে। বিশেষত্বের আরেকটি দিক হলো, ‘দ্য ওডিসি’ ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এত এত বিশেষত্ব জড়ানো ছবিটি দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শকও। তাদের জন্যই সুখবর দিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে (১৭ জুলাই) তাদের সবগুলো শাখায় মুক্তি পাবে ‘দ্য ওডিসি’।

এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদের কাছ থেকেও জানা গেল, তাদের প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য ওডিসি’।

সোমবার এক বার্তায় মেসবাহ বলেন, “ঢাকার বুকেই এবার নোলান ম্যাজিক! আর মাত্র চার দিন। এরপরই বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ‘ওপেনহেইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর বিশ্ব মুক্তির সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মহাকাব্য ‘দ্য ওডিসি’। নোলান সবসময়ই প্রযুক্তির নতুন ব্যবহারে বিশ্বাসী। তবে এবার তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন। চলচ্চিত্র ইতিহাসের প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ সিনেমাটির প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়।”

আরও পড়ুন

রাজধানীর সড়কে হাঁটুপানি, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মুক্তির আগে যথাসময়ে স্টার সিনেপ্লেক্সে চালু হবে অগ্রিম টিকিট বিক্রি। স্টারের সঙ্গে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি চলবে কিনা, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ‘দ্য ওডিসি’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও, শার্লিজ থেরন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন নোলানের স্ত্রী এমা থমাস।

ভোরের আকাশ/জেআ

হলিউড সিনেমা

শেয়ার করুন: