শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৪ মে’র মধ্যে সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে আদালত নতুন সময়সীমা বেঁধে দেন। সালমান শাহকে হত্যার অভিযোগে তার প্রাক্তন স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও (লুসি) এবং অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর একদিন আগে, ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনা আত্মহত্যা না হত্যা তা পুনরায় তদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন এ ঘটনা অপমৃত্যু হিসেবে তদন্তাধীন ছিল। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে নতুন করে দায়ের হওয়া মামলায় আবারও বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ভোরের আকাশ/এনউব

সালমান শাহ হত্যা মামলা

শেয়ার করুন: