শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিতর্কের মাঝেই নীরবতা ভাঙলেন ববি দেওল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার সিনেমা ‘আলফা’র শুটিং সেটে আলিয়া ভাটের সঙ্গে অভিনেতা ববি দেওলের ঝগড়া হয়েছে—এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ববি দেওল নিজেই।

আলিয়া ভাটের কাজের প্রশংসা করে তিনি জানান, সেটে কোনো ধরনের বিবাদ বা উত্তেজনার ঘটনা ঘটেনি এবং ইনস্টাগ্রামের যাচাইবিহীন এসব গল্প দেখে তিনি নিজেই অবাক হয়েছেন।

এক সাক্ষাৎকারে ববি দেওল জানান, সেটে ঝগড়ার বিষয়টি তিনি প্রথমে জানতেনই না; তার এক বন্ধু স্ক্রিনশট পাঠানোর পর তিনি এটি জানতে পারেন। ববি দেওল বলেন, ‘খবরটি দেখে আমিও হতবাক হয়েছিলাম। মানুষ আজকাল এতটাই অলস যে প্রমাণ ছাড়াই যা পায় তা-ই লিখে গল্প বানিয়ে ফেলে।

ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার ৯০ শতাংশ গল্পই সত্যি নয়।’ আলিয়াকে একজন অত্যন্ত পেশাদার, আন্তরিক ও মনোযোগী অভিনেত্রী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘সিনেমার কঠিন অ্যাকশন দৃশ্যগুলোর জন্য আলিয়া কঠোর পরিশ্রম করেছেন।’

আরও পড়ুন

দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ে করলেন দুয়া লিপা

‘আলফা’ সিনেমাটি যশ রাজ ফিল্মসের বিখ্যাত স্পাই ইউনিভার্সের (যেমন : পাঠান, টাইগার, ওয়ার) একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সিনেমার চেয়ে এটি আলাদা, কারণ এবারই প্রথম কোনো নারী চরিত্রকে কেন্দ্র করে পুরো সিনেমাটি তৈরি হচ্ছে।

সিনেমাটিতে প্রধান দুইটি নারী চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও শর্বরী। ভিলেন বা অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও অনিল কাপুর।

ভোরের আকাশ/জে,আ

বিনোদন সংবাদআলিয়া ভাটববি দেওল

শেয়ার করুন: