বেনারসি শাড়ি ও ভারী গহনায় নজর কাড়লেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি আবারও নিজেকে নিয়ে আসছেন নতুন লুকে। মাতৃত্বের পর শরীর ও মনকে পুনরায় ফিট করে নেওয়ার এই প্রক্রিয়ায় তিনি নিজেকে প্রস্তুত করে চলেছেন নতুন কাজে ফেরার জন্য। সাম্প্রতিক একটি ফটোশুটে পরীমণির বেনারসি শাড়ি ও ভারী গহনায় সাজানো ছবি সামাজিক মাধ্যমে ঝড় তোলে। ভক্তরা তাদের প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন নায়িকাকে।
ছবিগুলোতে পরীমণিকে সবুজ রঙের বেনারসি শাড়িতে দেখা গেছে। ঝুমকা, সোনার হার, রেশমি চুড়িসহ হাতে হাতে সাজানো ছিল নানা গহনা, যা তার ঐতিহ্যবাহী সাজকে আরও ঝলমল করেছিল। ফটোশুটের ক্যাপশনে পরীমণি লিখেছেন, “আর আমি একটাই পরী!”।
গত সপ্তাহে একটি রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীমণি। সেই ইভেন্টেই এই ট্র্যাডিশনাল সাজে সবার নজর কাড়েন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বর্তমানে বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের কাজে ব্যস্ত সময় পার করছেন।
পরীমণির নতুন এই লুকে ভক্তরা যেমন মুগ্ধ, তেমনি তার ফ্যাশন সেন্স ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন অনেকেই।
ভোরের আকাশ//হ.র