সীমান্তে গম পাচার
নুসরাতকে ভারতীয় গোয়েন্দা সংস্থার তলব

কয়েক বছর হলো সংসদ সদস্য পদ ছেড়েছেন। কিন্তু পদের বিড়ম্বনা যেন নুসরাত জাহানকে ছাড়ছে না। আগেও দুর্নীতির অভিযোগে ডাক পড়েছিল তার। এবার ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের (ইডি) দফতর তাকে তলব করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গম পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে নুসরাতের বিরুদ্ধে। ওই সময় এ টলিউড তারকা বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে নুসরাতের যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
আগামী (২২ এপ্রিল) নুসরাতকে কলকাতার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিনেত্রীকে। তবে তিনি ইডির সদর দফতরে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন। যদিও বিষয়টি কোনো প্রতিক্রিয়া জানাননি নুসরাত।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট কেলেংকারির ঘটনায় ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছিল। তার আড়াই বছর যেতে ফের ইডির তলব কড়া নাড়ল অভিনেত্রীর দুয়ারে।
ভোরের আকাশ/সু.পা