শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া নতুন মুখ সুহা নুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশের বিনোদন অঙ্গনে প্রতিনিয়ত নতুন মুখের আগমন ঘটছে। 

তবে খুব অল্প সময়েই যারা দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারেন, তাদের মধ্যেই অন্যতম হয়ে উঠেছেন কক্সবাজারের জেলার মেয়ে সুহা নুর শাহ। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে নাট্যাঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় এসেছেন এই তরুণ শিল্পী।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক জনপ্রিয় নাটক “পরম্পরা” তে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছেন সুহা। তার স্বাভাবিক অভিনয়, সাবলীল অভিব্যক্তি এবং পর্দায় উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাটকটি ঘিরে দর্শকদের ইতিবাচক মন্তব্য দেখা গেছে, যেখানে অনেকে সুহার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন।

কক্সবাজারের শান্ত পরিবেশে বেড়ে ওঠা সুহা ছোটবেলা থেকেই সংস্কৃতি ও মিডিয়ার প্রতি আগ্রহী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ফটোশুট ও ফ্যাশনভিত্তিক কাজের মাধ্যমে মিডিয়ায় নিজের পথচলা শুরু করেন। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস, পরিশ্রম ও ভিন্নধর্মী উপস্থাপন ও এবং অডিশনের মাধ্যমে সে নির্মাতাদের নজরে আসে।



বিনোদন বিশ্লেষকদের তথ্য মতে, নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে সুহা নুর শাহ এর মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও সম্ভাবনার দারুণ সমন্বয়। নিয়মিত প্রশিক্ষণ ও মানসম্মত কাজের মাধ্যমে তিনি ভবিষ্যতে দেশের বিনোদন অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলেও মনে করছেন অনেকে। 

আরও পড়ুন

৫জি প্রযুক্তির নতুন ফোন জেনন এক্স২২ বাজারে

দর্শকদের ভালোবাসা আর নিজের পরিশ্রমকে পুঁজি করে সুহা নুর শাহ এখন সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। নতুন এই মুখ ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে তুলে ধরবেন এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

সুহা নুর শাহ বলেন, “আমি নিজের যোগ্যতা দিয়ে ভালো কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। ‘পরম্পরা’ নাটকে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অনেক বিশেষ ছিল। 

দর্শকদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করছে। নাটকের পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও লাইফস্টাইল নিয়েও কাজ করতে আগ্রহী এই তরুণ মডেল।

ভোরের আকাশ/ র.ই
 

সুহা নুর শাহনাটক

শেয়ার করুন: