জম্মুতে আটক করা হল অক্ষয় কুমারের গাড়ি

জম্মুর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। অনুষ্ঠানস্থলে পৌঁছনোর আগে ট্রাফিক পুলিশ তার গাড়ি আটক করেছে।
জম্মু ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “আইন সবার জন্য সমান।” অক্ষয়ের গাড়ির কাচ অতিরিক্ত কালো ছিল, যা ট্রাফিক আইনে অনুমোদিত নয়। বাইরের দিক থেকে ভেতরের অংশ দেখা না গেলে আইন অনুযায়ী তা বেআইনি হিসেবে ধরা হয়। এজন্য গাড়িটি আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অক্ষয়ের চণ্ডীগড়ের এসইউভি গাড়িটি জম্মুর ডোগরা চকে ট্রাফিক পুলিশের এএসআই আটক করেন। এএসআই জানান, “জম্মুতে গাড়িতে কালো কাচ লাগানোর অনুমতি নেই, তাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।” ট্রাফিক কর্তৃপক্ষের নির্দেশে গাড়ি থেকে কালো কাচ অপসারণ করতে হবে। এছাড়া অক্ষয়কে জরিমানা গুনতে হতে পারে।
তবে এই ঘটনায় তার অনুষ্ঠান বা কাজের কোনো বিঘ্ন ঘটেনি। তিনি পুলিশের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভোরের আকাশ//হ.র