শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিরনিদ্রায় ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘দ্য ক্রিমসন রিভার্স’ খ্যাত মরক্কো-ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী নাদিয়া ফারেসের অকাল প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৫৭ বছর বয়সে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় এই গুণী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সূত্রে জানা যায়, অভিনেত্রীকে গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায়, এরপর থেকে তিনি কোমায় ছিলেন। তার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মায়ের মৃত্যু হয়েছে। তারা বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মায়ের মৃত্যুতে ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম মা’কে।’

উল্লেখ্য, ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে ১৯৯২ সালে বড় পর্দায় অভিষেক হয় নাদিয়ার। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পান। জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের বিপরীতে অভিনয় করা এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।

ভোরের আকাশ/সু.পা

ফরাসি অভিনেত্রীর প্রয়াণ

শেয়ার করুন: