শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারকাদের পরিবেশনায় স্মরণ করা হবে জুলাই গণঅভ্যুত্থান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপনকে কেন্দ্র করে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ব্যতিক্রমধর্মী এই সাংস্কৃতিক আয়োজন করছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পারফর্ম করবে। এর মধ্যে রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং কুঁড়েঘর। পাশাপাশি একক শিল্পী হিসেবে দর্শকদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র‍্যাপার সেজান।

এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশ নেবেন। বিভিন্ন ঘরানার গান, ব্যান্ড সংগীত ও র‍্যাপ পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং সেই সময়ের চেতনাকে সংগীতের ভাষায় তুলে ধরা হবে।

আরও পড়ুন

বন্ধুত্বের বন্ধন আরও গভীর করবে যে গানগুলো

উন্মুক্ত এই কনসার্টে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সংগীতপ্রেমী এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। 

তাদের বিশ্বাস, সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার পাশাপাশি এটি হবে স্মরণ, সংহতি ও সাংস্কৃতিক উদযাপনের একটি বড় আয়োজন। একই মঞ্চে জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীদের পরিবেশনা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/জেআ

জুলাই গণঅভ্যুত্থানকনসার্ট

শেয়ার করুন: