শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিরাগ আমার ভালো বন্ধুত্ব ছিল : কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত ও সরব অভিনেত্রী এবং হিমাচল প্রদেশের মান্ডির নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। হৃতিক রোশন থেকে আদিত্য পাঞ্চোলি—তার জীবনের নানা সম্পর্ক নিয়ে অতীতে বহু গুঞ্জন তৈরি হয়েছে।

সম্প্রতি তার নাম জড়িয়ে নতুন করে আলোচনা শুরু হয় ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে সংসদ ভবনে দেখা, আড্ডা ও হাস্যরসপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল হলে প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কঙ্গনা। তিনি স্পষ্টভাবে জানান, চিরাগ পাসোয়ানের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। কঙ্গনার ভাষায়, “চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমরা শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে একসঙ্গে সিনেমায় কাজ করেছি। সত্যিই কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।”

উল্লেখ্য, ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের মাধ্যমে কঙ্গনা ও চিরাগের পরিচয় হয়। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে তাদের অন-স্ক্রিন রসায়ন তখন আলোচনায় আসে। পরবর্তীতে কঙ্গনা বলিউডে নিজের অবস্থান শক্ত করেন এবং চিরাগ রাজনীতিতে সক্রিয় হন।

দীর্ঘ বিরতির পর সংসদে তাদের পুনর্মিলন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থেকেই নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ায়, যা শেষ পর্যন্ত কঙ্গনা নিজেই পরিষ্কার করে দিলেন।

ভোরের আকাশ/সু.পা

চিরাগ-কঙ্গনার সম্পর্ক

শেয়ার করুন: