শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইধিকা পাল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেবের সঙ্গে ডেটিং গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইধিকা পাল
দেবের সঙ্গে ডেটিং গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইধিকা পাল

ওপার বাংলার চলচ্চিত্রে আলোচনায় রয়েছেন নায়ক দেব ও নায়িকা ইধিকা পাল। একের পর এক ছবিতে তাদের জুটি হিসেবে দেখা যাচ্ছে। ‘খাদান’ দিয়ে শুরু, এরপর ‘রঘু ডাকাত’ এবং সর্বশেষ ‘প্রজাপতি ২’-এও একসঙ্গে পর্দায় আসছেন তারা। এই ধারাবাহিকতাই ভক্তদের মধ্যে জন্ম দিয়েছে এক ডেটিং গুঞ্জনের।

গুঞ্জনের নেপথ্যে ভক্তদের যুক্তিও কম নয়। এক পর্যায়ে দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্র নাকি তাকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। যদিও পরবর্তীতে এটিকে প্রযুক্তিগত ত্রুটি বলে ব্যাখ্যা করা হয়। সেখান থেকেই দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলতে থাকেন অনেকে।

তবে বিষয়টি নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন ইধিকা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এসব নিয়ে কখনো ভাবিনি। এতদূর যাইনি। এর আগেও যখন এ নিয়ে আলোচনা হয়েছে, আমাকে তা বিশেষভাবে বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদেরও বিচলিত করছে না, আমাকে কেন করবে?”

উল্লেখ্য, ইধিকা পালের অভিনয় জীবন শুরু হয়েছিল ছোট পর্দা দিয়ে। বড় পর্দায় প্রথম কাজ ছিল বাংলাদেশের চলচ্চিত্র ‘প্রিয়তমা’, যেখানে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এরপর টলিউডে ‘খাদান’ সিনেমায় দেবের নায়িকা হওয়ার সুযোগ পান তিনি।


ভোরের আকাশ/হ.র

দেব

শেয়ার করুন: