টেলর সুইফটকে ছাড়িয়ে বিশ্বসঙ্গীতে শীর্ষে অরিজিৎ সিং

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং গড়লেন ইতিহাস। বিশ্বখ্যাত সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে সর্বাধিক অনুসারীর সংখ্যা নিয়ে তিনিই এখন বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পী। ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত তার অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন, যা তাঁকে টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ এবং কে-পপ ব্যান্ড বিটিএসের চেয়ে এগিয়ে দিয়েছে।
স্পটিফাইয়ের শীর্ষ শিল্পীদের তালিকায় বর্তমানে রয়েছে:
অরিজিৎ সিং: ১৫১ মিলিয়ন
টেলর সুইফট: ১৩৯ মিলিয়ন
এড শিরান: ১২১ মিলিয়ন
বিলি আইলিশ: ১১৪ মিলিয়ন
দ্য উইকেন্ড: ১০৭.২ মিলিয়ন
আরিয়ানা গ্রান্দে: ১০৫.৮ মিলিয়ন
এমিনেম: ১০১.৭ মিলিয়ন
বিটিএস: প্রায় ৮০ মিলিয়ন
২০১৯ সালে ভারতে স্পটিফাই চালুর মাত্র ছয় বছরে অরিজিৎ সিং এশিয়া থেকে উঠে এসে আন্তর্জাতিক সঙ্গীত জগতে নিজের অবস্থান সুদৃঢ় করলেন। তিনি শুধু গায়ক নন, সফল সুরকার ও সংগীত প্রযোজক হিসেবেও ব্যাপক পরিচিত।
গত বছর, ২০২৪ সালে, তার গাওয়া বেশ কিছু গান শ্রোতাদের হৃদয় জয় করেছে। বিশেষ করে ‘তুম হি হো’, ‘কেশরিয়া’, ‘তুম কেয়া মিলে’, ‘ধুন’ (সাইয়ারা সিনেমা) ও ‘জানে তু’ (ছাবা সিনেমা) গানগুলো বছরের সর্বাধিক স্ট্রিমিং তালিকায় শীর্ষে ছিল।
২০২৩ সালের আগস্ট মাসেও অল্প সময়ের জন্য অরিজিৎ টেলর সুইফটকে ছাড়িয়ে যান। তবে ২০২৪ সাল থেকে স্থায়ীভাবে শীর্ষে থাকেন এবং ২০২৫ সালের জুলাইয়ে তার অবস্থান আরও দৃঢ় হয়েছে।
অরিজিৎ সিংয়ের এই সাফল্য ভারতীয় সংগীতের গৌরব হয়ে থাকবে বিশ্ব দরবারে।
ভোরের আকাশ//হ.র