শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চায়েত ফোর’ মুক্তির তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৫, ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চায়েত ফোর’ মুক্তির তারিখ ঘোষণা
পঞ্চায়েত ফোর’ মুক্তির তারিখ ঘোষণা

সাদামাটা ফুলেরা গ্রামের সেই পরিচিত জীবনযাত্রা এক পঞ্চায়েত সচিবের আগমন আর তারপর বদলে যাওয়া পরিবেশ এমনই দারুণ গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ‘পঞ্চায়েত’ সিরিজ।

এর আগের তিনটি সিজনই দর্শকদের মন ছুঁয়ে গেছে, আর তাই চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বহু প্রতীক্ষিত ‘পঞ্চায়েত সিজন ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে নতুন সিজনটি। আটটি পর্ব নিয়ে আবারও গ্রামীণ জীবন, রাজনীতি, সম্পর্ক এবং ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্বের এক ভিন্ন চিত্র তুলে ধরবে ‘পঞ্চায়েত’।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি সিজনেই নতুনত্ব দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এই সিরিজ আর আগামী সিজনেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই আশাবাদী দর্শক। শুধু গ্রামের রাজনৈতিক ষড়যন্ত্রই নয়, এবারের সিজনে অভিষেক এবং রিঙ্কির প্রেম জীবনেও নাকি নতুন মোড় আসতে চলেছে, যা দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাবে।


দর্শকপ্রিয় পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় দেখা যাবে জিতেন্দ্র কুমারকে। এই সিজনে তাকে গ্রামের রাজনীতি, প্রেম, বন্ধুত্ব এবং একজন সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে দেখা যাবে। আগের সিজনগুলোর মতোই এই সিজনেও নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা-এর মতো পরিচিত অভিনেতারা থাকছেন। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: