শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট ভাবনার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট ভাবনার
বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট ভাবনার

জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে দোয়া চেয়েছেন সবার কাছে।

বাবা-মায়ের সঙ্গে তোলা কয়েকটি স্মৃতিময় ছবি শেয়ার করে ভাবনা লিখেছেন, “আম্মু-আব্বুর বিবাহবার্ষিকী। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার পরিবার। আমি সবসময় চেষ্টা করি স্পেশাল দিনগুলোতে যেন কাজ না থাকে, যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি।”

তিনি আরও লেখেন, “আমি আমার মা-বাবাকে সবসময় এমন হাসিখুশি, সুস্থ ও আনন্দে দেখতে চাই। আমরা চারজন—আমরাই ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। আমার আম্মু-আব্বুর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।”

ভাবনার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার ভক্তরা কমেন্ট বক্সে জানিয়ে যাচ্ছেন শুভেচ্ছা ও ভালোবাসা। বিকে কর্মকার নামে এক ভক্ত লিখেছেন, “সবাইকে অনেক সুন্দর লাগছে।” অন্য একজন মন্তব্য করেন, “মাশাআল্লাহ, সবসময় ভালো থাকুন।”

ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন ভাবনা। তার পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার প্রকাশ বারবারই প্রশংসা কুড়ায় সোশ্যাল মিডিয়ায়।

এই আবেগঘন পোস্টটি আরও একবার প্রমাণ করে, পর্দার বাইরেও ভাবনা একজন সংবেদনশীল মেয়ে, যার হৃদয়ের কেন্দ্রজুড়ে আছে তার পরিবার।

ভোরের আকাশ//হ.র

অভিনেত্রীনাটক

শেয়ার করুন: