শুধু আমাকে ভালোবাসুন : মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ের গুঞ্জনকে ঘিরে তিনি প্রায়ই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
সম্প্রতি নিজের একাধিক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন— “শুধু আমাকে ভালোবাসুন এবং আমাকেই ভালোবাসুন”—সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
ছবিগুলোতে ছোট পোশাকে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই নায়িকা। ইতোমধ্যেই ভক্তরা কমেন্টে তাকে সৌন্দর্যের রানি বলে সম্বোধন করেছেন। কেউ লিখেছেন—“মিষ্টি জান্নাত মেয়েটি আসলেই অসাধারণ সুন্দর।” আবার কেউ জানাচ্ছেন, “অসংখ্য ভালোবাসা শুধু আপনার জন্য।”
ভোরের আকাশ/হ.র