শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থালাপতি বিজয়ের সঙ্গে ঢালিউড নায়ক মান্না

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক মান্না ও ভারতের তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের একটি পুরনো ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।সেই ছবিতে দেখা যায়, নায়ক মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বর্তমান তামিল সুপারস্টার বিজয়। দাবি করা হচ্ছে, প্রায় ২০ বছর আগে তোলা হয়েছিল ছবিটি।তবে এটি বাস্তব কোনো ছবি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
অনেকেই মনে করছেন, ছবিটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আবার কেউ কেউ বলছেন, ছবিটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার অভিনীত অনেক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো।

২০০৩-০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়র সিনেমার কাজও চলছিল। সেই সূত্রেই তাদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

তবে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি গণমাধ্যমে বলেন, ‘সেসময়টাতে আমি জব করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। বিজয় থালাপতির সঙ্গে তার দেখা হতেও পারে, প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে ও কাজে যেত। তবে, নিশ্চিত করে বলতে পারছি না।’

ভাইরাল হওয়া পোস্টের নিচে ভক্তদের আবেগঘন মন্তব্যও নজর কেড়েছে। একজন লিখেছেন, ‘নায়ক মান্না ছিল গণমানুষের নায়ক। চলচ্চিত্রে জীবনের বাস্তবতাটাই সবসময় ফুটিয়ে তুলেছেন।’ আরেকজনের মন্তব্য, নায়ক মান্না রাজনীতিতে নেই, তাই তার সম্মান চিরকাল থাকবে। আজ যদি রাজনীতি করতেন, তাহলে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হতো।

মান্না ও বিজয়- দুই জনপ্রিয় তারকার ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায়, দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মান্না এখনও সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছেন। অন্যদিকে বিজয় বর্তমানে শুধু তামিল সিনেমার তারকা নন, এখন রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফলে এই ভাইরাল ছবি দুই বাংলার ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে।


ভোরের আকাশ /এস কে

ঢালিউডমান্নার স্ত্রী শেলী

শেয়ার করুন: