শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩০০০ কোটি ছাড়াল ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিচালক আদিত্য ধরের হাত ধরে রূপালি পর্দায় রচিত হয়েছে এক নতুন ইতিহাস। তাঁর পরিচালিত ‘ধুরন্ধর ২’-এর অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটি গড়ে তুলেছে এক অনন্য বিশ্বরেকর্ড। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’—এই দুই ছবির সম্মিলিত বিশ্বব্যাপী আয় এখন ৩০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।

এর ফলে প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র সিরিজ হিসেবে এই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছানোর কৃতিত্ব অর্জন করল ফ্র্যাঞ্চাইজিটি। জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজক ছিলেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর। প্রথম কিস্তির ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তিটিও বক্স অফিসে ঝড় তোলে।

২০২৫ সালের ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ মুক্তির সময় বাণিজ্য মহলে কিছুটা সংশয় থাকলেও, মুক্তির পর দর্শকদের বিপুল সাড়া এবং ব্যাপক আলোচনার কারণে ছবিটি দ্রুতই বক্স অফিসে অপ্রতিরোধ্য অবস্থান তৈরি করে।

স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি হিন্দি বক্স অফিসে ৮৪০ কোটি টাকার নেট (এবং ১০০০ কোটির বেশি গ্রস) আয় করে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর একটিতে পরিণত হয়। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১৩০০ কোটি টাকার বেশি, যা এটিকে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় স্থান দেয়।

মাত্র চার মাসের ব্যবধানে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ আগের সব রেকর্ড ভেঙে দেয়। রণবীর সিং অভিনীত এই অ্যাকশন-প্যাকড সিক্যুয়েলটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী ১৭০০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং একক ভাষায় ১০০০ কোটি নেট আয়ের বিরল মাইলফলক স্পর্শ করা ছবিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

ভোরের আকাশ/সু.পা

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি ৩০০০ কোটি

শেয়ার করুন: