শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেমের আলোচনায় মুখ খুললেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আলোচনা যেন থামছেই না হলিউডের জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজকে নিয়ে। বিশেষ করে মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। এরই মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে শোবিজ মহলে জোর গুঞ্জন চলছে—নতুন প্রেমে নাকি জড়িয়েছেন এই মার্কিন পপ সম্রাজ্ঞী।

‘অফিস রোমান্স’ সিনেমার সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গেই নাকি লোপেজের এই ‘অন-স্ক্রিন’ রসায়ন বাস্তবে রূপ নিয়েছে। তবে সব জল্পনা-কল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এবার নিজেই মুখ খুললেন জেনিফার। সম্প্রতি নিজেদের নতুন সিনেমার প্রচারণায় একটি টেলিভিশন টক শো-তে হাজির হয়েছিলেন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন।

সেখানে সঞ্চালক কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। জেনিফার বলেন, ‘আমি যখনই নতুন কারও সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াই বা কাজ করি, তখনই মানুষ আমাকে সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে নানা গল্প বানাতে শুরু করে। কিন্তু সাধারণ মানুষের ভাবনার সেই গল্পগুলো তো আর সত্যি হয়ে যায় না।’

আরও পড়ুন

শেষ বৈঠকে কী দোয়া পড়তে হয়?

ডেট করছেন কি না এমন প্রশ্নে জেনিফার বলেন, ‘না, আমরা মোটেও প্রেম করছি না।’ জেনিফারের এই মন্তব্যে সহমত পোষণ করে ব্রেটও হাসিমুখে বলেন, ‘একদম ঠিক কথা।’ এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, শুটিং চলাকালীন ব্রেট ও জেনিফারের মধ্যে স্বল্পস্থায়ী একটি সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি।

উল্লেখ্য, ২০২৫ সালে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালেই রেখেছেন তিনি। সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন, আপাতত প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে তার নেই। নিজের কাজ, পরিবার এবং এই সিঙ্গেল লাইফটাকেই তিনি দারুণ উপভোগ করছেন।

ভোরের আকাশ/জেআ

বিনোদন সংবাদজেনিফার লোপেজসেলিব্রিটিপ্রেমের গুজব

শেয়ার করুন: