শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও ফ্যাশন আইকন অ্যানাবেল স্কোফিল্ড।

গত ২৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যানাবেল যখন মডেলিং ক্যারিয়ারে তুঙ্গে সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই ‘ডালাস প্রাইমটাইম’ ধারাবাহিকের ১২টি পর্বে লরেল এলিসের চরিত্রে অভিনয় করার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। কিংবদন্তি অভিনেতা ল্যারি হ্যাগম্যানের বিপরীতে লরেল এলিসের চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন অ্যানাবেল।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সোলার ক্রাইসিস’, ‘ড্রাগনার্ড’ ও ‘আই অফ দ্য উইডো’। পরবর্তীতে ‘দ্য ব্রাদার্স গ্রিম’, ‘ডুম’ ও ‘সিটি অব এম্বার’র প্রযোজনা ভূমিকায় ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।

১৯৮০-এর দশকে লন্ডনের ফ্যাশন জগতে এক আধিপত্য ছিল অ্যানাবেলের। ওই সময় অ্যানাবেল লন্ডনের টেক টু এজেন্সির মাধ্যমে প্রতিনিধিত্ব করেছিলেন এবং শত শত ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে থেকেছেন। ইভস সেন্ট লরেন্ট, রিমেল, রেভলন ও বুটস নং ৭-এর জন্য প্রচ্ছদ ডিজাইনার এবং ব্র্যান্ড প্রোমোশনে অভিনয় করেছেন।

১৯৬৩ সালের ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ওয়েলসের ল্যানেলিতে জন্মগ্রহণ করেন অ্যানাবেল। তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আশপাশে বেড়ে উঠেছেন।

তার বাবা জন ডি. স্কোফিল্ড ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নির্বাহী কর্মকর্তা। 

ভোরের আকাশ/আ.র

অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড

শেয়ার করুন: