শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০০ জনের সামনে বিজয়কে চুমু, লজ্জায় লাল রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ২৬ ফেব্রুয়ারি বিজয় ও রাশমিকা মান্ডানা কাগজ-কলমে একে অপরের জীবনসঙ্গী হবেন। তবে তাদের প্রেমের গল্প বহু আগে থেকেই শুরু। পাঁচ বছর ধরে একে অপরের পাশে মানসিক ও ব্যক্তিগত সমর্থন হয়ে থাকা এই জুটি এবার আনুষ্ঠানিকভাবে ভক্তদের সামনে নিজেদের সম্পর্কের ঘোষণা দিতে চলেছেন।

সম্প্রতি রাশমিকা প্রকাশ করেছেন, ‘গীত গোবিন্দম’ ছবিতে প্রথমবারের মতো তিনি বিজয়কে চুমু দিয়েছিলেন। কিন্তু সেটা একেবারেই সুখকর অভিজ্ঞতা ছিল না। কারণ সেই দৃশ্যটি ছবির ইউনিটের ২০০ জন লোকের সামনে শুট হয়েছিল।

তিনি জানিয়েছেন, ‘খুব অস্বস্তি হচ্ছিল। বিজয় ও আমি দুজনেই সেই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে ছিলাম। লজ্জায় লাল ছিলাম আমি। তবে পুরো কাজটা পেশাদার ভঙ্গিতে সম্পন্ন হয়েছে।’

পর্দার পেছনের রসায়নের গল্পও ছিল চোখে পড়ার মতো। ‘গীত গোবিন্দম’-এ একসঙ্গে কাজ করার সময় বিজয়-রাশমিকার মধ্যে প্রাকৃতিক বন্ধুত্ব এবং কেমিস্ট্রি ফুটে উঠেছিল। এর আগে রাশমিকার সম্পর্ক ছিল রক্ষগিত শেঠির সঙ্গে। বাগদানও করেছিলেন তারা, কিন্তু বিয়ের আগেই বিচ্ছেদ ঘটে।

রক্ষগিতের সঙ্গে বিচ্ছেদের পর রাশমিকা এবং বিজয় টানা পাঁচ বছর প্রেমে ছিলেন। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের, যা ভক্তদের মনে গুঞ্জন তৈরি করেছিল। অবশেষে এখন সেই গুঞ্জন সত্যি রূপ নিয়েছে। আগামীকাল তাদের বিয়ে অনুষ্ঠিত হবে এবং ভক্তরা তাদের এই নতুন জীবনের গল্পকে কাছ থেকে উপভোগ করতে পারবেন।

ভোরের আকাশ/এনএস

বিজয়-রাশমিকাবিবাহ

শেয়ার করুন: