শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপত্তির মুখে ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আপত্তির মুখে ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন
আপত্তির মুখে ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে রোশান ও বুবলী অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নতুন নাম। এ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ।

সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। পরে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।

তিনি বলেন, ‘পুলসিরাত’ নামেই আমরা অনুদান পেয়েছিলাম। গল্পে ইসলামিক কিছু নেই। কিন্তু এখন প্রিভিউ কমিটি থেকে বলা হয়েছে নামটি ইসলামিক শব্দের। তাই এটি পরিবর্তন করতে হবে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল।’

দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে ছবিটিকে সেন্সর দিয়েছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তিনি মনে করছেন, এতদিন ছবিটি ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। হঠাৎ নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: