শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মা হারালেন অভিনেত্রী মিলি বাশার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মিলি বাশারের মা এবং অভিনেতা মাসুম বাশারের শাশুড়ি নূরজাহান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার স্বামী মাসুম।

তিনি লেখেন, আমার শাশুড়ি, মিলির আম্মা আজ সকাল ৮টায় ইন্তেকাল করেছেন। আজ জুম্মার নামাজের পরে ধানমন্ডি তাকওয়া মসজিদে নামাজে জানাজা।’ 

তারকার জুটির মেয়ে নাজিবা বাশার এক পোস্টে লিখেছেন, আমার নানির নামাজে জানাজা যোহরের নামাজের পর তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। যাঁরা তাঁর জন্য দোয়া ও জানাজায় অংশ নিতে চান, তাঁরা উপস্থিত হতে পারেন।

এদিকে অভিনেত্রী মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় এক শোকবার্তায় লেখে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী মিলি বাশারের মা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রীর সহকর্মী ও ভক্ত অনুরাগীরা।

ভোরের আকাশ/এসএইচ

মিলি বাশারঅভিনেত্রী

শেয়ার করুন: