শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রণবীর কাপুরের সঙ্গে মিল খুঁজে পান ভক্তরা : জয় চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রণবীর কাপুরের সঙ্গে মিল খুঁজে পান ভক্তরা : জয় চৌধুরী
রণবীর কাপুরের সঙ্গে মিল খুঁজে পান ভক্তরা : জয় চৌধুরী

ঢালিউডের নায়ক জয় চৌধুরী চলচ্চিত্রে তেমন বেশি কাজ না করলেও ব্যক্তিগত জীবন ও নানা আলোচনার কারণে সবসময় থাকেন আলোচনায়। এবার তিনি শিরোনামে এসেছেন এক ব্যতিক্রমী মন্তব্যের কারণে।

সম্প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান ‘তারাবেলা’-তে অতিথি হয়ে আসেন জয় চৌধুরী। সেখানে উপস্থাপিকা প্রশ্ন করেন, ভক্তরা তাকে কোন আন্তর্জাতিক তারকার সঙ্গে তুলনা করে। জবাবে জয় বলেন, ‘হলিউডের নয়, তবে অনেক ভক্তই আমাকে রণবীর কাপুরের সঙ্গে মিলিয়ে ফেলে।’

উপস্থাপিকা মজার ছলে জানতে চান, ‘তাহলে কি জয় চৌধুরীকে বাংলার রণবীর কাপুর বলা যায়?’ উত্তরে অভিনেতা হাসতে হাসতে জানান, ‘এমন কিছু না, তবে অনেক দর্শক এ কথা বলেন।’

২০১২ সালে ‘এক জবান’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয় চৌধুরীর। এরপর তিনি *‘ভালোবাসলে দোষ কি তাতে’, ‘ক্ষণিকের ভালোবাস’*সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: