হিট নাটক ‘আশিকি’ এখন ইউটিউব ট্রেন্ডে শীর্ষে

মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছিল নাটক ‘আশিকি’। তবে মুক্তির পর সেই ট্রল যেন উল্টো জনপ্রিয়তায় রূপ নিয়েছে। প্রচারের পরপরই দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছেন নাটকটি দেখতে।
মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর নাটকটি গতকাল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ইউটিউবে প্রকাশের ১৮ ঘণ্টার মধ্যে নাটকটি দেখা হয়েছে ২৪ লাখেরও বেশি বার।
বাংলাদেশে ইউটিউবের ‘নাউ’ ক্যাটাগরিতে নাটকটি দ্বিতীয় স্থানে রয়েছে, তবে নাটক বিভাগে এটি রয়েছে এক নম্বরে। তালিকার শীর্ষ দশে অন্য কোনো নাটক নেই, কেবল রয়েছে ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি।
নাটকটি নিয়ে ইউটিউবে ইতোমধ্যে এসেছে সাড়ে পাঁচ হাজারের বেশি মন্তব্য। দর্শক সাদ আর মির্জা মন্তব্য করেন, “নাটকটি অসাধারণ, আমি যেন কোথাও হারিয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত।”
তোফাজ্জল আরমান নামের এক দর্শক লিখেছেন, “দারুণ একটা কাজ ‘আশিকি’। হুজুগে বাঙালিরা না দেখেই ট্রল করে। ভালো–খারাপ বিচার করতে হলে আগে দেখতে হয়। অসাধারণ জুটি, অসাধারণ কাজ। এটা অবশ্যই হিট হবে।”
ভোরের আকাশ।।হ.র