শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন সোনিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন সোনিয়া
শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন সোনিয়া

টাকা-পয়সা থাকলেও মানসিক শান্তি ছিল না। তাই শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী সোনিয়া বানসাল। মাত্র ২৮ বছর বয়সেই অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রীতি, টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ কথা জানান সোনিয়া।

সোনিয়া বানসাল বলেন, ইন্ডাস্ট্রি স্বীকৃতি দিয়েছে তবে স্থিরতা দেয়নি, এমনটা উল্লেখ করে সোনিয়া বলেন, আমি জীবনে কী চাই, তা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে চাই। এই ইন্ডাস্ট্রি আমাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্থিরতা দেয়নি। আমাকে প্রাণভরে শ্বাস নিতে দেয়নি। আমি আর ভান ধরে বাঁচতে চাই না। আমি নিজের জন্য খাঁটিভাবে বাঁচতে চাই। আমি জীবনের কোচ এবং আধ্যাত্মিক হিলার হতে চাই।

তিনি বলেন, অন্যদের জন্য কিছু করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, যে নিজেদেরই ভুলে যাই। আমি উপলদ্ধি করতে পেরেছি, আমার সত্যিকারের উদ্দেশ্য কী সেটা জানি না। নিখুঁত হওয়া, প্রাসঙ্গিক থাকা এবং আরো বেশি অর্থ উপার্জনের এই দৌড়ে নিজেকে হারিয়ে ফেলেছি।

আপনার বাহ্যিকভাবে সবকিছুই থাকতে পারে। অর্থ-যশ-খ্যাতি থাকলেও সোনিয়ার শান্তি ছিল না, তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, টাকা, খ্যাতি, জনপ্রিয়তা সবই ছিল। কিন্তু যা ছিল না, তা হলো শান্তি। আপনি যদি শান্তিতে না থাকেন, তাহলে টাকা দিয়ে কী করবেন?

কিন্তু আপনি যদি ভেতরে শূন্য থাকেন, তাহলে এটি খুবই অন্ধকারাচ্ছন্ন। আপনি জানেন না, কখন আপনার জীবন বদলে যাবে। আপনি জানেন না, মৃত্যু এসে কখন আপনার দরজায় কড়া নাড়বে। আমরা যদি সৎভাবে জীবনযাপন না করি, তাহলে এই পুরো যাত্রার অর্থ কী?’

প্রসঙ্গত, ‘নটি গ্যাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনিয়ার। ২০১৯ সালে মুক্তি পায় এটি। দুই বছরের বিরতি নিয়ে ‘ডুবকি’ সিনেমায় অভিনয় করেন। পরের বছরই ‘গেম ১০০ কোরর কা’ সিনেমায় অভিনয় করেন। ২০২২ সালে মুক্তি পায় এটি। এছাড়াও হিন্দি ও তেলেগু ভাষার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: