শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সন্তানদের নিয়ে পরীমনির চমৎকার মুহূর্ত শেয়ার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর দেখা যাবে ‘ডোডোর গল্প’ সিনেমায়। এ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে।

এ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে প্রায়ই সক্রিয় থাকেন পরীমনি।

বিশেষ করে, দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়েই যেন তার পৃথিবী। কাজের পাশাপাশি সন্তানদের নিয়েই সময় কাটে তার।

নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন পরীমনি। মাতৃত্ব যে এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না।

মাঝে মাঝেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায় সামাজিক মাধ্যমের কল্যাণের। এবারও তার ব্যতিক্রম হলো না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে সন্তানদের সঙ্গে একটি চমৎকার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন পরীমনি।

পোস্ট করা ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে আগলে রেখে হাসিমুখে বসে আছেন তিনি।

কালো রঙের হিজাব ও চশমায় পরীমনিকেও দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ। আর দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।

সামাজিক মাধ্যমে পরীমনির সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মন কাড়ে।

তারা এই মা-সন্তানদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। পরীমনির ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ একটি সুখী পরিবার। আরেক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ, মা পরীর দুই ডানা।

ভোরের আকাশ/নি. ব

পরীমনি

শেয়ার করুন: