শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাস্তায় অপ্রীতিকর ঘটনার শিকার নায়লা নাঈম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশ্যে রাস্তায় হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী ও মডেল নায়লা নাঈম। সোমবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা করেন এবং এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

নায়লা নাঈম জানান, মায়ের সঙ্গে সাভারের একটি লোকাল মার্কেটে সবজি কেনার সময় তিনি এ ঘটনার শিকার হন।

পোস্টে তিনি লেখেন, ‘এটা কি স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন। আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কতটা শালীন পোশাক পরি।’

তিনি আরও জানান, বাজারে দাঁড়িয়ে থাকার সময় মাথায় টুপি পরা এক ব্যক্তি তাকে দুই হাতে ধাক্কা দেন। পরে তিনি মাটিতে পড়ে যান এবং হাতে আঘাত পান।

নায়লা নাঈমের ভাষায়, ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলেন, তিনি কেন ‘বেপর্দা’ অবস্থায় বাজারে এসেছেন। আকস্মিক এই ঘটনায় তিনি ও তার মা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

অভিনেত্রী আরও লেখেন, ঘটনার পর তার মা এখনো আতঙ্কে আছেন এবং ভয়ে কাঁপছেন।

আরও পড়ুন

ভোলায় চিরশায়িত হলেন তোফায়েল আহমেদ

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে নায়লা নাঈমের পাশে দাঁড়িয়েছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। কেউ কেউ দোষীর শাস্তির দাবি তুলেছেন, আবার কেউ তাকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

ভোরের আকাশ/জেআ

ফেসবুক পোস্টমডেলঅভিনেত্রীনায়লা নাঈম

শেয়ার করুন: