শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাংকুকের বাসায় ঢোকার চেষ্টা, গ্রেপ্তার চীনা তরুণী

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কে-পপ তারকা ও বিটিএস সদস্য জাংকুক খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন সামরিক প্রশিক্ষণ শেষে বাসায় ফেরার পরপরই। দক্ষিণ কোরিয়ায় তার বাসায় অনধিকার প্রবেশের চেষ্টা করায় এক চীনা নারী ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে। ৩০ বছর বয়সী ওই নারী জাংকুকের বাসার মূল দরজার পাসকোড ভাঙার চেষ্টা করছিলেন। তাকে তাৎক্ষণিক গ্রেফতার করে দক্ষিণ কোরিয়া পুলিশ।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি জাংকুককে সরাসরি কিছু কথা বলতে চেয়েছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং ভক্তের উদ্দেশ্য ও পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে সামরিক প্রশিক্ষণ শেষ করে বুধবারই নিজের বাসায় ফিরে আসেন জাংকুক। একই দিনে তার সঙ্গে ফিরেছেন বিটিএস সদস্য আরএম, ভি ও জিমিন। ফেরার পর গিয়ংগি প্রদেশের ইয়নচন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সামনে হাজির হন জিমিন ও জাংকুক। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জাংকুক বলেন,’অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। একটু অস্বস্তি লাগছে এবং বুঝে উঠতে পারছি না কী বলব। তবে সবাইকে দেখে খুব ভালো লাগছে।’

জাংকুক ২০২৩ সালের ১২ ডিসেম্বর পঞ্চম পদাতিক ডিভিশনের আর্টিলারি ব্রিগেডে যোগ দিয়ে ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেন। বিটিএসের সাত সদস্যের মধ্যে এর আগে সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন জিন ও জে-হোপ। বর্তমানে শুধু সুগা রয়েছেন সামাজিক সেবামূলক সামরিক দায়িত্বে।

ভোরের আকাশ/এসএইচ

জাংকুককে-পপ তারকা

শেয়ার করুন: