শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পোশাক নিয়ে বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিনেতা-রাজনীতিক Vijay-এর পোশাক নির্বাচন নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রচলিত ভেস্তি-শার্টের বদলে কালো রঙের প্যান্টস্যুট পরে হাজির হওয়ায় ব্যাপক কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়। সম্প্রতি সেই পোশাক বেছে নেওয়ার কারণ নিজেই ব্যাখ্যা করেছেন তামিলনাড়ুর এই মুখ্যমন্ত্রী।

সোমবার (১ জুন) তিরুচিরাপল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিজয় বলেন, সম্প্রতি তার পরা নতুন ধরনের স্যুট নিয়ে অনেক আলোচনা হচ্ছে।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই জানতে চাইছেন আমি কেন স্যুট পরছি। কোট-স্যুট কি শুধু ক্ষমতাবানদের জন্য? আমরা কি তা পরতে পারি না? আমি নানা রঙের পোশাক পরছি না। শুধু কালো ও সাদা রঙ ব্যবহার করছি, ঠিক আমাদের হৃদয়ের মতো।

বিজয়ের ভাষ্য, কালো ও সাদা রঙ বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি প্রতীকী বার্তা। তিনি বলেন, আমি সব বিষয়ে স্বচ্ছ ও সরল থাকতে চাই। কালো-সাদার মতোই আমার অবস্থান পরিষ্কার থাকবে।

তার এই বক্তব্যে জনসভায় উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ ব্যাখ্যা দেওয়া বা অপ্রয়োজনীয় কথা বলা তার পছন্দ নয়। সবাই জানেন, বেশিরভাগ সভায় আমি ২০ মিনিটের বেশি কথা বলি না, যোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন বিজয়ের পরা কালো স্যুটটি ডিজাইন করেছিলেন ফ্যাশন ডিজাইনার জাফির ও শাদাব। শপথ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারা লিখেছিলেন, এটি একটি গর্বের ঐতিহাসিক মুহূর্ত। তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিজয় জোসেফকে অভিনন্দন। শপথ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি আমাদের কালো স্যুট পরিধান করেছেন তিনি। এর অংশ হতে পেরে আমরা সম্মানিত।

আরও পড়ুন

এলপি গ্যাসের দাম কমেছে

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সাদা শার্ট ও ভেস্তি নেতাদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পরিচিত। সেই প্রথা ভেঙে পশ্চিমা ধাঁচের স্যুট বেছে নেওয়ায় বিজয়ের পোশাক বিশেষভাবে নজর কেড়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়ে বিজয় তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলটি ১০৮টি আসনে জয়লাভ করে। পরে জোটসঙ্গীদের সমর্থনে সরকার গঠন করে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ভোরের আকাশ/জেআ

থালাপতি বিজয়তামিলনাড়ু

শেয়ার করুন: