শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আকর্ষণীয় লুকে নজর কাড়লেন জয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বড় পর্দায় জয়া আহসান মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন।

সম্প্রতি ফেসবুকে কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে অত্যন্ত আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে।

তার পোশাকে ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। বিশেষ করে করসেট স্টাইলের উপরের অংশটি দৃষ্টিনন্দন কারুকাজে সমৃদ্ধ, যা তার লুকে এনেছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গয়না। গলায় ও কানে তিনি পরেছিলেন সবুজ পাথরের (এমেরাল্ড) ভারী নেকলেস ও দুল, যা তার পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ। একই রঙের একটি বড় আংটিও ছিল তার হাতে।

মেকআপেও ছিল পরিমিত ও নিখুঁত ছোঁয়া—হাইলাইট করা ত্বক ও পরিপাটি খোঁপা তার মুখের গঠনকে আরও উজ্জ্বল করে তুলেছে।

তার এই নতুন রূপ দেখে ভক্তরাও মুগ্ধ। কেউ লিখেছেন, ‘সুন্দর মানুষ সবসময়ই সুন্দর লাগে,’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তোমাকে দারুণ লাগছে।’

ভোরের আকাশ/আ.র

জয়া আহসান

শেয়ার করুন: